উমাকান্ত একাডেমীর প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রা

উমাকান্ত একাডেমী ১৮৯০ সালে মহারাজা বীরচন্দ্র মানিক্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৮৯৬ সালে মহারাজা রাধা কিশোর মানিক্য সিংহাসনে আরোহণের পর কুলটির বিকাশ ঘটান । ত্রিপুরার রাজ আমলের মন্ত্রী উমাকান্ত দাসের সম্মানে ১৯০৪ সালে এর নামকরণ করা হয় উমাকান্ত একাডেমি । সোমবার তার ১৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে উমাকান্ত এলামনির উদ্যোগে আয়োজিত হয় এক শোভাযাত্রার । উক্ত শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এতে এলামনির সদস্য সহ আট থেকে আশি—সকল বয়সের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে করে।
এই দিনের এই শুভযাত্রাতে উপস্থিত ছিলেন উমাকান্ত এলামনির সভাপতি শুভব্রত দেব প্রাক্তন সভাপতি তথা আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন শুভাশীষ মজুমদার সাধারণ সম্পাদক
উমাকান্ত একাডেমী এলামনি। আজকের এই শুভাযাত্রাটিকে ঘিরে ছাত্রদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *