আগরতলা : বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণজয়ন্তী বার্ষিক উৎসব উপলক্ষে আগামী ৯ জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি আট দিনব্যাপী নানাহ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার রামঠাকুর সেবা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক সহ অন্যান্য পরিচালক বৃন্দ। প্রসঙ্গত ১৯৭৭ সালে শ্রী শ্রী রাম ঠাকুর স্বরূপ চতুর্থ মোহন্ত মহারাজ শ্রদ্ধেয় শ্রীমদ্ভব বন্দ্যোপাধ্যায়ের আদেশ ও নির্দেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বপন বাবু বলেন বার্ষিক সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে ৯ই জানুয়ারি। সেদিন
বিকেলে রয়েছে সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় সেবা মন্দিরের সংস্কৃতি শাখার শিল্পীবৃন্দ।
৫০ জন গুরুবোন কর্তৃক উলুধ্বনী ও শঙ্খধ্বনি সহযোগে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা।
শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ কর্তৃক প্রবচন।
১০ জানুয়ারী শনিবার সকালে রয়েছে শ্রীশ্রী রামঠাকুরের স্বরূপ সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহোদয়কে নিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সেবা মন্দির থেকে আগত গুরুভাই-বোন ও ভক্তপ্রাণ সুধীজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে নগর পরিক্রমা পরবর্তীতে ভক্তদের মধ্যে রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা।
১১ জানুয়ারী রবিবার সকালে অনুষ্ঠিত হবে রক্তদান উৎসব। রক্তদান উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। সন্ধ্যায় ভক্তিগীতি ও নৃত্যানুষ্ঠান অংশগ্রহণে: রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ।
১২ জানুয়ারী সোমবার, সন্ধ্যায় কীর্তন।অংশগ্রহণে থাকবেন কলকাতা থেকে আগত জি-টিভি খ্যাত পদ্মপলাশ।
১৩ জানুয়ারী মঙ্গলবার, বিকেলে
গঙ্গা আহ্বান ও উৎসবের অধিবাস এবং অহোরাত্র হরিনাম যজ্ঞের শুভারম্ভ।
১৪ জানুয়ারী, বুধবার, প্রতিষ্ঠা দিবসের কার্যক্রম বেলা ৯টায় শ্রীশ্রী কৈবল্যনাথের সেবাপূজা, রাজভোগারতি ও বেলা ১টা থেকে প্রসাদ বিতরণ।
১৫ জানুয়ারীও বৃহস্পতিবার, ভোর ৪টায় মঙ্গলারতি, বাল্যভোগ নিবেদন। বেলা ১০টায় শ্রীশ্রী কৈবল্যনাথের সেবাপূজা, রাজভোগারতি ও দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ।
১৬ জানুয়ারী শুক্রবার, ভোর ৪টায় মঙ্গলারতি, বাল্যভোগ নিবেদন,।সকাল ৬টায় কীর্তন সহযোগে শ্রীশ্রী ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমা, নামযজ্ঞ সমাপণ ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে।
