মুম্বাই হামলার চক্রিরা বাংলাদেশ?

মুম্বাই হামলার অভিযুক্তরা বর্তমানে বাংলাদেশে। কি রয়েছে তাদের প্ল্যান? পাকিস্তানিদের বাংলাদেশে প্রবেশে ঢালাও ভিসা প্রদান। ঢাকা করাচি বিমান পরিষেবা চালু। পাশাপাশি বাংলাদেশী প্রশাসনের নিরব ভূমিকায় প্রশ্ন উঠছে ভারত বিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে না তো বাংলাদেশ?
বাংলাদেশের নাগরিক খোকন নামে একজন তার সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করে লস্করে তৈয়বা জঙ্গিদের বাংলাদেশের প্রবেশের তথ্য তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, গত ৩০ জানুয়ারি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩৪২’ (BG-342) ফ্লাইটটি ১১৩ জন যাত্রী নিয়ে ভোর ৪:২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগকারীর দাবি, ওই ফ্লাইটে সাধারণ যাত্রীদের আড়ালে লস্কর-ই-তৈয়বার চিহ্নিত জঙ্গিরা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রমাণের সপক্ষে তিনি বেশ কয়েকটি পাকিস্তানি পাসপোর্টের ছবি প্রকাশ করেছেন, যেখানে ইব্রাহিম, মাঈজ উল্লাহ, মুকামিল এবং মোহাম্মদ রাসুল নামের ব্যক্তিদের তথ্য দেখা যায়।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নির্বাচনের আগে এমন পরিস্থিতি ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *