প্রজন্ম বাঁচাও থানায় ডিওয়াইএফআই

প্রজন্ম বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে নেশার রমরমা সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রতিটি থানাতে ডেপুটেশন প্রদান করছে
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। তারই অঙ্গ হিসেবে শনিবার সদর বিভাগীয় কমিটি
রামনগর থানার ওসির নিকট
অবৈধ, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করে।
নতুন প্রজন্মকে রক্ষা করতে তারা দাবি তুলে ,
নেশা ও জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে।
ছাত্রী, যুবতী, মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
আসন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক, ডিজে সহ মেলা, জলসার উপর নিয়ন্ত্রণ টানতে হবে।
সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *