গ্রামীণ ব্যাংকের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জয়েন ডেভেলপমেন্ট ফোরাম ব্যাংকের সুষ্ঠু পরিবেশ, কর্মসংস্কৃতি, সুষ্ঠু বদলি নীতি সহ ১০ দফা দাবিতে যৌথ উন্নয়ন মঞ্চ শনিবার গ্রামীণ ব্যাংক সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। যদি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে না নেয় তাহলে আগামী 16 ই মার্চ রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটে সামিল হবে কর্মীরা বলে জানান সংগঠনের কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষ দমন মুলক ব্যবস্থা হিসেবে তাদের আন্দোলন দমিয়ে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ না করতে ছুটি দিতে অনীহা প্রকাশ করে বলে তারা আজ অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *