রাজ্যের প্রতিটি প্রাইভেট স্কুলই চলছে মর্জি মাফিক। প্রতিবছরই ফ্রি বৃদ্ধি করে চলেছে তারা। ফলে ইচ্ছে থাকলেও সে সকল স্কুলে নিজেদের সন্তানদের পড়াতে পারছেন না অনেক অভিভাবকই। ফলে ভরসা সেই ঐতিহ্যবাহী শিশু বিহার স্কুল। প্রতিবছরই শিশু বিহার স্কুলে নিজেদের সন্তানকে ভর্তি করানোর জন্য অভিভাবকরা অধীর আগ্রহে বসে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভর্তির ফর্ম দেওয়ার কাজ। ভোর রাত থেকেই অভিভাবকরা দাঁড়িয়েছে লাইনে। ফর্ম দেওয়া হবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। ১৬ থেকে ১৯ পর্যন্ত চলবে ফর্ম জমা নেওয়ার কাজ। পরবর্তীতে স্কুটিনির পর ছাত্র-ছাত্রীদের একটি লিস্ট স্কুলে লাগানো হবে। এবং এই লিস্ট অনুযায়ী অনুষ্ঠিত হবে লটারি। স্বচ্ছতার সঙ্গেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক সুজিত চক্রবর্তী। আগে যা ছিল নার্সারি ওয়ান এবং নার্সারি টু। বর্তমানে তাকে বলা হয় বালবাটিকা ওয়ান এবং বালবাটিকা টু।বালবাটিকা ওয়ানে সিট সংখ্যা রয়েছে ১২০ টি।বালবাটিকা টুতে সিট রয়েছে আটটি। ক্লাস ওয়ানের রয়েছে ৪৮ টি। বাল বাটিকা ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ফাঁকা সিট অনুযায়ী এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।