ভোট চলে এলো ইভিএম মেশিন।

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের আদেশ অনুসারে ই সি আই এল হায়দ্রাবাদ থেকে ইভিএম রাজ্যে এল। যার মধ্যে ব্যালট ইউনিট আছে ৪৮৮ টি, কন্ট্রোল ইউনিট আছে ৪৯০০ টি এবং ভিভি প্যাড আছে ৪৯০০ টি।  মেশিনগুলি ত্রিপুরার জন্য বরাদ্দ করা হয়েছিল, সেগুলো ১৫ টি গাড়িতে করে হায়দ্রাবাদ থেকে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়ার হাউস, উমাকান্ত স্কুলে এসে পৌঁছেছে । রবিবার বিকালেই সেগুলিকে ওয়্যারহাউজে রাখার পরিকল্পনা ছিল কিন্তু বৃষ্টির জন্য সম্ভব হয়ে ওঠেনি আজ সোমবার এগুলিকে উমাকান্ত স্কুলে রাখা হচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য ডিস্ট্রিকে এগুলো বিতরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *