এয়ারপোর্ট থানাধীন তুফানিয়া লুঙ্গার জোমা টিলা এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার। মৃতার নাম পিংকি রায় (৩৩)। রবিবার নিজ ঘরে দুই ছেলেকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। স্বামী অরনজীত রায় বাড়ির পাশেই রাতভর দুর্গাপূজাতে ছিলেন। সোমবার মৃতার ছোট ছেলে ঘুম থেকে উঠে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মাকে। তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে।আসে এয়ারপোর্ট থানার পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোন ধারণা না পাওয়া গেলেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয় ও মৃতদেহকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মধ্যে পাঠায়।
