বিশালগড়ে দশমীর সকালে দুর্ঘটনা ।

দশমীর সকালে রাজধানী থেকে পুজো দেখে বাড়ি ফেরার সময় ইকো এবং ফোর্ট গাড়ির সংঘর্ষে আহত এক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত শীতল টিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায়।  বুধবার সকালে একটি ইকো গাড়ি আগরতলা থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল,উল্টো দিক থেকে একটি ফোর্ট গাড়ি আগরতলার অভিমুখে যাওয়ার সময় শীতল টিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ইকো গাড়ির চালক।  ফোর্ট গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *