সাব্রুম থেকে আগরতলা গামী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাসতলী ভিলেজ কমিটি এলাকার রামদাস পাড়ায়। ঘটনাস্থলে রেল পুলিশ ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ । যদিও মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা মৃতব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বেও রামদাস পাড়ায় রেলের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল দুজনের।
