বাড়ির পাশেই শুকনো ঘাস আনতে যাওয়ার সময় সর্পদংশনের শিকার হন বিলোনিয়া ঋষ্যমুখের শ্রীপুর এলাকার মিলন দেবনাথ বয়স ৬০। ঘটনার পর মহিলাকে প্রথমে ঋষ্যমুখ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে বেশকিছু সময় রাখার পর তাকে রেফার করা হয় বিলোনিয়া হাসপাতালে। কিন্তু বিলোনিয়া হাসপাতালে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মিলন দেবনাথ। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
