অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ডাকে হিংসা ছাড়ো ভারত জড়ো আন্দোলনকে সামনে রেখে ও রাহুল গান্ধীর পদযাত্রার সাড়ে ছয়শো কি.মি রাস্তা অতিক্রম করায় এগারো অক্টোবর মঙ্গলবার বিকেলে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রের সামনে অনুষ্ঠিত হয় এক অভিনন্দন সমাবেশ। সমাবেশ শুরুর পূর্বে কৈলাসহর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে বিমল সিনহা হাউসিং কমপ্লেক্সে জড়ো হয়ে এক সুসজ্জিত বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কলাক্ষেত্রের সামনে এসে অভিনন্দন সমাবেশে মিলিত হয়। র্যালীর নেতৃত্ব ছিলেন রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়ার মাইনোরিটি কংগ্রেসের চেয়ারম্যান ইমরান প্রতাপ গর্জী, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। অভিনন্দন সমাবেশে সাংসদ ইমরান প্রতাপ গর্জি হিন্দিতে শায়রী বলে বিজেপি দলের তীব্র সমালোচনা এবং আক্রমণ করে বক্তব্য রাখেন। উনি বলেন, বিজেপি দলের ডি.এন.এ-তে দাঙ্গা, জুচ্চুরি, মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ ঠকানো, মানুষের সাথে প্রতারণা করার রক্ত রয়েছে। বিজেপি দলের সরকার সাধারণ গরীব মানুষের কথা ভাবে না, বিজেপি বেকাদের চাকুরী দেয় না। বিজেপি দল গুন্ডা, বদমাস জন্ম দেয়। প্রায় প্রতিদিনই বিজেপি দলের গুন্ডারা কংগ্রেস দলের নেতা কর্মীদের মারধোর করে বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দিচ্ছে এবং কংগ্রেস দলের অফিসগুলো ভেংগে ফেলছে। ত্রিপুরাতেও একই কাজ করছে বলে উনি বলেন। কংগ্রেস সত্তর বছরে দেশের জন্য যাই করেছে, ২০১৪সালে মোদির নেতৃত্বে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হবার পর সবকিছু বিক্রি করে দিচ্ছে এবং সরকারের বিভিন্ন সংস্থা বেসরকারি সংস্থার হাতে তোলে দিচ্ছে। সাংসদ ইমরান প্রতাপ গর্জী আরও বলেন যে, বিজেপি দল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ২০১৪সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে অনেকটি সাম্প্রদায়িক দাঙ্গা করেছে। বিজেপি দলের নেতারা প্রকাশ্যেই বলে এই দেশে হিন্দু ছাড়া বাকী সবাইকে দেশ থেকে তাড়াতে হবে। বিজেপি দলের এসবের বিরুদ্ধে দেশের মানুষকে একত্রিত করার জন্যই রাহুল গান্ধী ভারত জড়ো আন্দোলন শুরু করেছেন।
মঙ্গলবার কৈলাসহর শহরে কংগ্রেসের অভিনন্দন সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অভিনন্দন জনসমাবেশে সাতশো ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তোলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা।
