বুধবার বিকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুমু লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা ওয়ার ম্যামোরিয়াল পরিদর্শন করেন এবং শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি মাল্যদান করেন। সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানগণ সেলামী প্রদান করেন। পরে রাষ্ট্রপতি ওয়ার ম্যামোরিয়ালটি ঘুরে দেখেন। রাষ্ট্রপতির পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব প্রমুখ উপস্থিত ছিলেন।
