বিজয়া সম্মিলনীতে শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

বৃহস্পতিবার সন্ধ্যায় ১০_মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে বুথ নং ২৯-৫৮ এর অন্তর্গত মন্ডল কমিটির বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তা,বুথ কমিটি,যুব মোর্চা,মহিলা মোর্চা,কিষাণ মোর্চা,জনজাতি মোর্চা,তপশীলি জাতি মোর্চা,সংখ্যালঘু মোর্চা সহ বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়ে আয়োজিত এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে মিষ্টিমুখ করান তিনি, পাশাপাশি তৃণমূল স্তরে  সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিস্তৃতির জন্য বিজয়া সম্মিলনীতে উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *