শুক্রবার রাতে অমরপুর থানার অন্তর্গত চেলাগাং সুভাষ কলোনি এলাকায় চাঁদা কে কেন্দ্র করে তাপস রায় নামে ২৬ বছরের এক যুবককে বেধড়ক মারধর করে কতিপয় দুষ্কৃতী এতেই গুরুতর আহত হন ওই যুবক পরে আহত যুবকের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। জানা যায় তাপস রায় নামে ওই যুবকের কাছে মোটা অংকের দুর্গাপূজার চাঁদা দাবি করেছিল ক্লাবের সদস্যরা। কিন্তু সেই চাঁদা দিতে অস্বীকার করে তাপস রায় নামে ওই যুবক পরে শুক্রবার দুষ্কৃতীরা একজোট হয়ে যুবকের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর সহ তাপস রায় এবং তার মাকে মারধর করে। এতে গুরুতর আহত হন তাপস রায় নামে ওই যুবক আহত যুবকের চিকিৎসা চলাকালীন শনিবার জিবি হাসপাতালে মৃত্যুর কুলে ঢলে পড়ে ওই যুবক। পরে রবিবার জিবি হাসপাতালে তার মৃতদেহটি ই ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিহতের পরিবারের অভিযোগ মূলে, রবিবার সকালে চেলাগাঙ সুভাষ কলোনী এলাকা থেকে তিন অভিযুক্ত কে গ্রেফতার করে নূতন বাজার থানায় পুলিশ। ধৃতরা হলো লালু দাস (৩৪), দীপঙ্কর দাস (৩৪), বিপুল দাস (৪৮)। অভিযুক্তের তালিকা অনেক লম্বা হলেও বেশির ভাগই এলাকা ছাড়া বলে পুলিশ সূত্রে খবর। এদিকে তাপস রায়ের মৃতদেহ এলাকায় আসলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য চেলাগাঙে প্রচুর পরিমাণে টিএসআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
