বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান, ২টি গোডাউন এবং ২টি বাড়ি

সোমবার সকাল দশটা নাগাদ খোয়াই থানাধীন হাতকাটা বাজারে হঠাৎ আগুন লেগে যায়। খোয়াই বীরচন্দ্র  দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ৫০ মিটার দূরত্বে বাপ্পা দেবে’র জেরক্সের দোকান।  প্রত্যক্ষদর্শীদের মতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ওই দোকান থেকে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর যায় খোয়াই দমকল দফতরে। প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন কোনও ভাবেই নিয়ন্ত্রণে আসেনি। শেষে আরেকটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। দমকলের দুটি ইঞ্জিন এবং এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ কী তা জানা যায়নি। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  অভিমত পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান, ২টি গোডাউন এবং ২টি বাড়ি।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *