একলব্য মডেল স্কুল পরিদর্শনে মন্ত্রী রামপদ

মঙ্গলবার সাব্রুমের রূপাইছড়ি একলব্য মডেল স্কুল পরিদর্শনে জান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রাম পদ জামাতিয়া।  সাথে ছিলেন বিধায়ক শঙ্কর রায় জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। সাব্রুমের রুপাই ছড়ি একলব্য মডেল স্কুল টি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে। সেখানে জনজাতী অংশের  ৪৮০ জন  ছাত্রছাত্রী পড়াশোনা করার সুযোগ পাবে। কিন্তু অনেক আগেই এই একলব্য মডেল স্কুলটি নির্মাণের কাজ শুরু হয়েছিল অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হবার কথা কিন্তু মঙ্গলবার জনজাতি কল্যাণ মন্ত্রী গিয়ে দেখেন নির্মাণ কাজের অনেকটাই বাকি।  তিনি রেগে গিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় সেই বিষয়ে  নির্মাণ কাজের সাথে যুক্ত  আধিকারীদের সাথে কথা বলেন সময় মত কাজ শেষ না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন।  মঙ্গলবারই করবুকের আরেকটি একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন সেখানে সাথে ছিলেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা একলব্য মডেল স্কুল পরিদর্শন শেষে তিনি মহকুমা শাসকের অফিসে বসে বৈঠক করেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *