জেআরবিটি ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ

বেকার যুবক-যুবতীরা জেআরবিটি ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে মঙ্গলবার যে আর বিটি অফিসে। প্রসঙ্গত জি আর বিটি বোর্ডের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গত বছরের ২০ আগস্ট ও ২২ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১৪ মাস অতিক্রান্ত এখনো ফল প্রকাশ হয়নি সেই পরীক্ষার।উল্লেখ্য গত বিধানসভা অধিবেশনে শিক্ষা মন্ত্রী প্রশ্ন-উত্তর পর্বে বলেছিলেন কিছুদিনের ভিতরেই ফল প্রকাশ করা হবে। কিন্তু জেআরবিটি বোর্ডের এখন পর্যন্ত কোন হোল দোল নেই। এ বছরের নভেম্বর মাসেই জেয়ার বিটির টেনিউর শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি বিধানসভা নির্বাচনেও এগিয়ে আসছে। ফলে কিছুদিনের ভেতর ফল প্রকাশ না হলে ওদের কপালে আর চাকরি যে জুটবে না তা এক প্রকার নিশ্চিন্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তাতে বহি রাজ্যের বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন। ফলে অনেক চাকরি যে বহির রাজ্যের বেকাররা পেয়ে যাবে তা একপ্রকার প্রায় নিশ্চিন্ত। ফলে নির্বাচনের আগে ফল প্রকাশ করলে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এখন দেখার যে আরবিটি বোর্ড কবে নাগাদ ফল প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *