রাজ্যে পানীয় জলের একটা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন জায়গায় পরিশ্রুত পানীয় জল না পেয়ে রাস্তাগুলোতে শামিল হচ্ছেন জনগণ। এবারের ঘটনা ধর্মনগর মহকুমা কৃষ্ণপুর এলাকায়। দীর্ঘদিন ধরে রয়েছে পানীয় জলের সমস্যা সেই দাবিতে পথ অবরোধ করে প্রমীলা বাহিনী। অভিযোগ ঢুপিরবন্দ পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলের সমস্যা আছে। তাই বাধ্য হয়ে অবশেষে পানীয় জলের দাবিতে পথ অবরোধে শামিল হয় এলাকার প্রমীলারা। অবশেষে দপ্তরের কর্মীদের প্রতিশ্রুতির পর রাস্তা অবরোধ মুক্ত করেন প্রমিলারা।
