বুধবার দুপুর ৩টা নগদ পশ্চিম থানার অন্তর্গত রামসুন্দর নগর এলাকার বাসিন্দা শীতল বণিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করেই আগুন লেগে যায় বাড়িটিতে। পড়ে শীতল বনিক চিৎকার করলে ছুটে আসে এলাকাবাসী এবং দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকলের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায়। ফলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে।
