ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল তিনটি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে আকস্মিক এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে খোয়াই থানাধীন সোনাতলা বাজারে পুড়ে যায় তিনটি দোকান এর মধ্যে একটি মিষ্টির দোকান, স্টেশনারি দোকান,অপরটি ব্রয়লার মোরগের দোকান ছিল।অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।ব্যাবসায়ীরা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন ।সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের মাথায় হাত ।কিভাবে যে এই বিপুল পরিমাণ ক্ষতি সামাল দেবেন সেটাই এখন এদের একমাত্র চিন্তা। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ সোনাতলা বাজার সংলগ্ন স্থানীয়রা দেখতে পায় ধোয়ায় গোটা সোনাতলা বাজার আচ্ছন্ন হয়ে রয়েছে। রাস্তায় উঠে দেখে মিষ্টির দোকানে আগুন।যদিও দোকানটি তখন বন্ধ ছিল। মুহূর্তের মধ্যেই মিষ্টির দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকানে। স্থানীয় রা আগুন দেখতে পেয়ে সাথে সাথে দোকানের মালিক কে খবর দেয় এবং জল দিলে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই। মিষ্টির দোকানের মালিক মোহনলাল সাহা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা।আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
