একই দিনে সোনামুড়া মহকুমায় তিপ্রা মথার দুটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রথমটিতে ২৭ পরিবারের ৯১ জন ভোটার আর দ্বিতীয়টিতে ৪৫ পরিবারের ২৫০ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে তিপ্রা মথায় যোগদান করে। প্রথম যোগদান সভাটি হয় ২৩ ধনপুর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মুড়াপাড়া শফিক মিয়ার বাড়িতে এক উঠান সবার মধ্যে দিয়ে ২৭ পরিবারের ৯১ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ত্রিপরা মথায় যোগদান করে। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটির সদস্য অমিও নোয়াতিয়া। ওই যোগদান সভা আলোচনা করতে গিয়ে সোনামুড়া মহকুমার তিপ্রা মথার নেতা সুন্দর আলী বলেন ত্রিপুরা বিজেপি সরকার হাইকোর্টকে অমান্য করেছে যেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছি খুব শীঘ্রই পাহাড়ে ভোট করার জন্য, কারণ পাহাড়ে ভোট হলে বিজেবি সরকার পরাজয় করবে আর সেই পরাজয়ের ভয়ে বিজেপি ভোট করছে না,। অন্যদিকে তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটির সদস্য অমিও তিপ্রা নোয়াতিয়া বলেন বাঁচতে গেলে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে তিনি আরো বলেন বিজেবি শাসনকালে সব অংশের মানুষ বঞ্চিত।
আবার অন্যদিকে বক্সনগর ব্লকের অন্তর্গত কুলুবাড়ী কাজের টিলা ৩৮ নম্বর বুথে চরিলাম ডিস্ট্রিক্ট সভাপতি নরেন্দ্র কিশোর দেববর্মা বক্সনগর এর ব্লক প্রেসিডেন্ট বীরভদ্র দেববর্মা এবং ইমাম হোসেনের উপস্থিতিতে আব্দুল হামিদ ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ৪৫ পরিবারের 250 জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে। ওই ওয়ার্ডটি সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিধায়ক শহীদ চৌধুরীর নিজের ওয়ার্ড বলে জানা যায়।
