রক্তাক্ত অবস্থা বাইক সহ অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার জাতীয় সড়ক থেকে। ঘটনা আমতলী থানাধীন সূর্যমনি নগর জাতীয় সড়ক এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত্রি ৭ঃ৫৫ মিনিট নাগাদ সূর্য মনি নগর জাতীয় সড়কে বাইক সহ রক্তাক্ত এক ব্যক্তিকে দেখতে পায় পথ চলতি জনগণ সঙ্গে সঙ্গে খবর পাঠায় আমতলী থানায় এবং অগ্নিনির্বাপক কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে। আহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি কিভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কেউ কিছু বলতে পারেনি। এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়।
