রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার

আবারো রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় এক মহিলার। ঘটনার বিবরনে জানা যায় আজ বিশ্রামগঞ্জ থানাধীন চরিলাম ব্লকের ছেচুরীমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায় সাব্রুম থেকে আগরতলা  গামী  ডেমু ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার। পরে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বিশ্রামগঞ্জ থানায় খবর পাঠায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলার পরিচয় জানতে পারেনি স্থানীয় এলাকাবাসীরা এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *