অটো রিক্সা ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম এক যাত্রী। ঘটনা বিশালগড় থানাধীন লস্কর চৌমুহনী সড়কে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকেল তিনটা নাগাদ বিশালগড় লস্কর চৌমুহনী সড়কে অটো রিক্সা ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ে গুরুতরভাবে জখম হয় এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ পেয়ে দুর্ঘটনার খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
