সিত্রাং বিশালগড়ে বিশাল লাইটের অস্থায়ী গেইট ভেঙ্গে পরে সড়কে

সোমবার রাতে সিত্রাং এর প্রভাব অনুমানের চাইতে কমই ছিল রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘুর্নিঝড় সিত্রাং ততটা দাপট না দেখাতে পারলেও রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির সম্মুক্ষীন হয়েছে জনগন। বিশেষ প্রভাব পরে দেওয়ালি উৎসব এবং কালি পুজার আয়োজনে। রাজ্যের অন্যান্য স্থানের সাথে বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে সিত্রাং এর দাপট পরিলক্ষিত হয়। রাতেই বিশালগড়ের অন্যতম বনেদী ক্লাব সিলভার এরোর রাস্তায় তৈরী করা বিশাল লাইটের অস্থায়ী গেইট ভেঙ্গে পরে মুল সড়কের উপর। অল্পের জন্য বেচে যায় রাস্তায় থাকা বেশ কিছু যানবাহন। তবে সাথে সাথেই মহকুমা শাসকের নেতৃত্বে রাস্তার উপর থেকে সরিয়ে ফেলা হয় বিশালকার এই গেইটটি। আর তারপর মুল সড়কের উপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে বিশালগড়ের ধ্বজনগর এলাকার বেশ কিছু বাড়িতে ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বাদল দত্ত এবং আব্দুল আলিমের ঘরের উপর ভেঙ্গে পরে বিশালকার গাছ। এতে অল্পের জন্য প্রানে বাচে উভয় বাড়ির লোকেরা। তবে বসতঘরের ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
বিশালগড়ের উওরে অর্থাৎ রাস্তার মাথা টিএসআর ক্যাম্প সংলগ্ন স্থানের বেশ কিছু এলাকায় রাস্তার উপর ভেঙ্গে পরে গাছ পালা, ছিড়ে রাস্তায় পরে থাকে বিদ্যুতের তাঁর। গাছ ভেঙ্গে পরে নষ্ট হয় একটি সরকারি ন্যায্য মুল্যের দোকান।
তবে প্রতিক্ষেত্রেই বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের নেতৃত্বে রেস্কিউ টিমের তৎপরতা ছিল প্রশংসনীয়। সোমবার সারা রাত রেস্কিউ টিমের সাথে টহলদারী করেন মহকুমা শাসক বিনয় ভুষন দাস। বিভিন্ন প্রভাবিত স্থানে তিনি নিজে রেস্কিউ টিমের সাথে পৌছেছেন। এবং তৎক্ষনাত সহযোগিতা পৌছে দেওয়ার চেষ্টা করেছেন। রেস্কিউ টিমে থাকা পুলিশ, টিএসয়ার জওয়ান, দমকল বিভাগের কর্মী সহ সিভিল ভলেন্টিয়ারদের ভুমিকা ছিল প্রশংশনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *