নভেম্বরের শেষে রাজ্যে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শেষ সপ্তাহে ত্রিপুরা সফর করতে পারেন কংগ্রেস নেতা তথা গান্ধী পরিবারের সদস্য প্রিয়াংকা গান্ধী। আসন্ন বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে বিজেপি কে ক্ষমতা থেকে হটানোর লক্ষ্যে এক রোড শোয়ে অংশগ্রহণ করতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর। প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে বেশ কিছু বিজেপি নেতৃত্ব প্রদেশ কংগ্রেসে যোগদান করতে পারে বলে সূত্রের খবর। তার মধ্যে যারা বিজেপির টিকেট পাবেন না আশঙ্কায় রয়েছেন তাদের নামও রয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *