বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সাব্রুম জলেফা আমতলী

সাব্রুম মহকুমার জলেফা আমতলী এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত ১আহত ১।
আহত ব্যক্তির নাম মুন্না ত্রিপুরা নিহত ব্যক্তির নাম সাগর ত্রিপুরা বলে জানা যায় । তাদের উভয়ের বাড়ি চালিতা ছরি এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায় মুন্না ত্রিপুরা এবং নিহত সাগর ত্রিপুরা দুজনে একই বাইকে করে বাড়ি থেকে বেরিয়ে জলেফা আমতলী এলাকায় এসে নম্বর বিহীন নতুন পালসার টু টোয়েন্টি বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাগর ত্রিপুরা দমকল  কর্মীরা এই খবর শুনতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে। চিকিৎসক সাগর ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করে। ও আহত মুন্না ত্রিপুরার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উদয়পুর টেপানিয়া হাসপাতালের রেফার করে দেয় সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। সাব্রুম থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয় এবং একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *