দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ। সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা এই রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের একতার মহানায়ক সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মতিথি উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ ঘোষণা করেন। আজ বিএসএফ ২০০ ব্যাটেলিয়ন এর পক্ষ থেকে সাড়াসীমা বিওপি থেকে বিলোনিয়া বিওপি পর্যন্ত জনগণের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় একতা সাইকেল র্যালি করে। বিএসএফ ছাড়াও এই র্যালি সাধারণ নাগরিক এবং বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাজনারায়ণ মিশ্র একতার বিষয়ে বলতে গিয়ে সরদার বল্লভ ভাই প্যাটেলের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন আগামী দিনে এই একতা রক্ষায় একতা শৃংখল এবং একথা দৌড় এর আয়োজন করা হবে। দেশবাসীর একতা কে সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। তিনিও এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরে বিএসএফের প্রশংসা করেন।
