কংগ্রেস-বিজেপি’র সংঘর্ষ বাগমায়, উভয় দলের অফিস ও গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা

শনিবার সকালবেলা উদয়পুর বাগমা বাজারে রাজনৈতিক সংঘর্ষে ব্যপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় একটি অটো ক্যানটার গাড়ি। মাথা ফেটে রক্তাক্ত হয়ে আহত এক। ঘটনা বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে। দুইপক্ষের মারপিটে আহত এক কংগ্রেস কর্মী। দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হয় দুইপক্ষের পার্টি অফিস। বিজেপি মন্ডল সাধারণ সম্পাদক রাম চন্দ্র দেবনাথ জানান শুক্রবার রাতে কে বা কাহারা বিজেপি বাগমা মন্ডল অফিসের সামনে ফ্লেগ ফেস্টুন ও অফিসের বারান্দা ভাঙচুর করে। অপরদিকে কংগ্রেসের অভিযোগ বাগমা ব্লক কংগ্রেস ভবনের জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে দামি আসবাবপত্র চুরি করে নিয়ে যায় এবং কংগ্রেস ভবনের সামনে ডেকোরেটর সামগ্রী ভাঙচুর করে।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩১অক্টোবর থেকে একাধিক  কর্মসূচি রয়েছে বাগমা কংগ্রেস ভবনে। সেই কারনে বাগমা কংগ্রেস ভবনে সাজানো হয় ডেকোরেটর সামগ্রী দিয়ে। শনিবার পার্টি অফিস ভাঙচুর নিয়ে দুইপক্ষের মধ্যে মারপিট শুরু হয়। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বাগমা বাজারে। খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রচুর পুলিশ টি এস আর। ছুটে যায় আর কে পুর থানার ওসি বাবুল দাস, মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের প্রচুর কর্মী সমর্থক জড়ো হয় বাগমা বাজারে। এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *