ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি বিলোনিয়া মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স হলে

সোমবার দুপুর বারোটা নাগাদ ত্রিপুরার রাজ্যে রাবার উৎপাদক সমিতি সারা ভারত কৃষক সভা অনুমোদিত বিলোনিয়া মহকুমাব ভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে। উক্ত কনভেনশনকে কেন্দ্র করে বিলোনিয়া বিভাগের বিভিন্ন জায়গা থেকে রাবার উৎপাদকের সাথে জড়িত বিভিন্ন নেতৃত্ব ও কর্ম সমর্থকরা এদিন উপস্থিত হন এই কনভেনশন। উক্ত কনভেনশনে উপস্থিত মঞ্চে উপবিষ্ট কৃষক সভার রাজ্য ও বিভাগীয় নেতৃত্বরা বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষক বিরোধী যে নীতি অবলম্বন করে চলছেন তা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও  ক্ষোভব্যক্ত করেন। বর্তমানে সার বীজ জলসেচের অব্যবস্থার কারণে কৃষির ব্যবস্থা লাটে উঠার উপক্রম, বৃষ্টির অকালে  আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সরকারের কাছ থেকে সার বীজের ও সেচের কোন ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলে জানান নেতৃত্বরা। তারা বলেন সেচের বিভিন্ন প্রকল্পগুলি বিকল হওয়ার কারণে সেচ ব্যবস্থার বন্ধ থাকার  ফলে কৃষিতে মার খাচ্ছে বর্তমান কৃষকরা। উক্ত কনভেনশন থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অতিসত্বর বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণের কথা বলেন। সরকারের কৃষিতে এই ধরনের অব্যবস্থাগুলি বিরুদ্ধে সকল কৃষকদের ও রাবার উৎপাদকের সাথে জড়িত কৃষকদের একযোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির প্রতি গর্জে উঠে আন্দোলনের শামিল হওয়ার আহবান রাখেন এদিনের কনভেনশন থেকে। রাবার যেহেতু রাজ্যের এক প্রধান কৃষিজাত ফসল , তার ওপর নির্ভর রাজ্যের অর্থনীতি,সেক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে রাবারকে নিয়ে কারখানা ব্যবস্থা যদি করা না হয় এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান হবে না। আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্যের অন্যতম নেতৃত্ব পবিত্র কর। কৃষক সভার বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক বাবুল দেবনাথ। প্রবীণ কৃষক আন্দোলনের নেতা বাসুদেব মজুমদার,রাবার উৎপাদক সমিতির রাজ্য সম্পাদক সুদীপ দেবনাথ। সহ কৃষক সভার অন্যান্য বিভাগীয় নেতৃত্ব এবং গণআন্দোলনের নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন  রাবার উৎপাদক সমিতির বিলোনিয়া বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *