মঙ্গলবার কুলাই বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখিত লিফলেট বিলি করা হয়। পাশাপাশি কুলাই বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের কাছে আহ্বান রাখেন তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় সরকারের ক্ষমতায় নিয়ে আসার। আগামী ২০২৩ নির্বাচনে প্রত্যেকের কাছে আহ্বান রাখেন তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট কনভেনার চন্দন মগ চৌধুরী, ব্লক কনভেনার অসিত ঘোষ, ব্লক চেয়ারম্যান সৌমেন দে, স্টেট ইউথ সেক্রেটারি মনোজ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট এস টি সেল সেক্রেটারি অভিজিৎ দেববর্মা সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
