৩৪ রাজনগর মন্ডলের তপশিলি জাতি মোর্চার উদ্যোগে প্রকাশ্য সমাবেশ ও যোগদান সভা

৩৪ রাজনগর মন্ডল এর উদ্যোগে রাজনগর স্কুল মাঠে তফশিলি জাতি মোর্চার প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তফশীলি জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, তফশীলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শংকর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সমাবেশে আজ ৩৪ রাজনগর মন্ডলের বিভিন্ন এলাকা থেকে ১২৭  পরিবারের ৪৩২ ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য এবং তপশীলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই জনসভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে প্রদের সভাপতি রাজিব ভট্টাচার্য্য বিজেপি দলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সিপিএম এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য ও একই রকম ভাবে দেশের প্রধানমন্ত্রী উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সব বক্তাই ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দল ৬০ এ ৬০ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রত্যয়ের সঙ্গে ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *