সাম্প্রতিক কালে চুরাইবাড়ি চেকপোষ্টে আসাম পুলিশের বাধাদানের ফলে রাজ্যের সুপারি চাষী ও ব্যবসায়ীরা আসাম সহ দেশের অন্যত্র সুপারি পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলস্বরূপ সুপারি চাষী ও ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে বাধার সম্মুখীন হচ্ছেন।
বিষয়টি নজরে আসার পর সরকার উদ্যোগ নেয় যাতে সুপারি চাষিএবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের উৎপাদিত সুপারি আসাম এবং দেশের অন্যান্য রাজ্যে পাঠাতে পারেন।
বিষয়টি এখনও অমীমাংসিত থেকে যাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)মানিক সাহা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন এবং সমস্যা নিরসনে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছেন । যাতে সুপারি চাষি এবং ব্যবসায়ীদের জীবন জীবিকা নির্বাহের অবলম্বন সুরক্ষিত হয়।
