আজ আগরতলা চারিপাড়ার শচীন্দ্র লাল বিদ্যানিকেতনে টি পি এস সি পরিচালিত পরীক্ষা চলছিল। সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে সেই নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে পৌঁছায় কিন্তু বিদ্যালয়ের কিছু ছাত্রী সকাল দশটা পঞ্চাশ মিনিটে বিদ্যালয়ে পৌঁছায় অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদেরকে বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার জন্য নিষেধ করে দেয়। কিন্তু তারপরেও ছাত্রীরা অনেকবার প্রধান শিক্ষককে অনুরোধ করার পরেও বিদ্যালয়ে প্রবেশ করার অনুমতি দিল না পরীক্ষায় বসতে না পারায় ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকের সামনেই কান্নায় ভেঙ্গে পড়ে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছাত্রীদের এভাবে পরীক্ষা হলে প্রবেশ করতে নিষেধ করে ছাত্রীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তায় বাধা দেওয়া রীতিমতো শুভবুদ্ধির সম্পন্ন ব্যক্তিরা হতবাক। বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রীরা সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে সমস্ত অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরে।
