মিছিলে যাবার অপরাধে আক্রান্ত এক

বামেদের মিছিলে যাবার অপরাধে আক্রান্ত এক বামকর্মী ঘটনা খোয়াই মহকুমার পূর্ব সোনাতলা এলকায় আক্রান্ত বাম কর্মীর নাম রিতেশ তেলেঙা । জানা যায় গত ৫ই নভেম্বর তথা শনিবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিএলাকায়  বিশুদ্ধ পানীয় জল,বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন সহ একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে খোয়াই ২৫ বিধানসভার ৪২ এবং ৪৩ নং বুথে সাড়া জাগানো মিছিল সংগঠিত করে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বাম বিধায়ক নির্মল বিশ্বাস উপস্থিত ছিলেন বাম নেতা মনোজ দাস স্থানীয় নেতা অজয় দাস কানু লাল দে সহ একাধিক বাম নেতৃত্বরা । এদিনের এই মিছিলে ৪২ এবং ৪৩ নং বুথের শতাধিক বাম কর্মী সমর্থকরা যোগদান করেন সেই মোতাবেক যোগদান করেন আক্রান্ত বাম কর্মী রিতেশ তেলেংগা ও  । পরবর্তি সময় রিতেশ বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৯ টা নাগাদ পূর্ব সোনাতলাস্থিত স্থানীয় কিছু দুষ্কৃতীরা হামলে পড়ে বাম কর্মী রেতেশের উপর এবং ভাংচুর করা হয় রিতেশ এর বাইকটি । এতে অল্প বিস্তর আহত হয় রিতেশ । ঘটনার খবর পেয়ে রবিবার সকালে রিতেশ তেলেংগার বাড়িতে ছুটে যায় স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস সহ একাধিক বাম নেতৃত্বরা এবং ঘটনার তীব্র নিন্দা জানান বাম বিধায়ক নির্মল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *