সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করার প্রতিবাদে সড়ক অবরোধ

খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন স্থানে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পালন করা হয় মহান নভেম্বর বিপ্লব দিবস। খোয়াই মহকুমার অন্যান্য স্থানের ন্যায় খোয়াই তাত চৌমুহনী এলাকায় সিপিআইএম পার্টি অফিসের সামনে নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করা হয় সোমবার সকালে । উদযাপন করার কিছুক্ষণ পর একদল দুষ্কৃতিকারী সিপিআইএমের প্রচার সজ্জা ও লেলিনের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সকাল ৯ টায় তাঁত চৌমুহনী এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। অররোধকারিদের পুলিশ গ্রেপ্তার করে ধলাবিলস্থিত পুলিশ লাইনে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *