বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে উপর থেকে পরে আহত নির্মাণ শ্রমিক

মঙ্গলবার বিদ্যাসাগর এলাকায় বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন খয়েরপুর এলাকার বাসিন্দা অপু দেবনাথ নামে ৩৫ বছরের এক নির্মাণ শ্রমিক। পরে অন্যান্য শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে গুরুতর আহত অপু দেবনাথকে উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতাল নিয়ে আসা হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতাল রেফার করা হয় বর্তমানে জিবি হসপিটালে চিকিৎসাধীন। জানা যায় বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে আচমকা উপর থেকে নিচে পড়ে আহত হন ওই শ্রমিক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *