রাইমাভ্যালী ব্লক কংগ্রেসের উদ্যোগে শুক্রবার গন্ডাছড়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটা রেলি গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে উওর বাজারে এসে এক যোগদান সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জারিতা লাইপাং সহ রাইমাভ্যালী ব্লক সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমুখ। এই দিনের যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৩৪ পরিবারের ১২২ ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্বরা। সেখানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।
