বিশালগড়ে বিদ্যুতের ছোবলে মৃত এক যুবক

বিদ্যুতের ছোবলে মৃত্যু এক যুবকের। ঘটনা বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়িতে জলের সেলু মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দীর্ঘক্ষণ তারের সঙ্গে লেগে থাকে।  পরবর্তী সময় বাড়িঘরের লোকজন তা দেখতে পেয়ে দ্রুত লিটন নম: বয়স ৩০  যুবককে  বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসকের দীর্ঘ প্রচেষ্টায়ও বাঁচাতে পারেনি যুবককে। আর সেই যুবকের মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *