ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের আওতাধীন পূর্ব কাঞ্চনবাড়ি হেল অ্যান্ড ওয়েলন্যাস সেন্টারের উদ্যোগে শান্তিপল্লী মিশন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৭ নভেম্বর গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস এবং এম আর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ২০ জন মা ও শিশু অংশগ্রহণ করেন। এদের মধ্যে তিন জন শিশুকে এম আর টিকা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও উমা শীল শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা, গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, মানুষের সুস্থ দেহ ও মনের বিকাশে যোগার গুরুত্ব, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা গ্রহণ করার বিষয়ে এবং মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি শনাক্তকরণ ও লোক সচেতনতা অভিযান (মুকাবেলা) নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার এবং সহযোগিতায় ছিলেন এলাকার আশাকর্মী। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
