বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য মাতৃশক্তিকে স্বনির্ভর করা : মুখ্যমন্ত্রী

রাজ্যের মানুষের কল্যাণে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই লক্ষ্যে প্রতি ঘরে সুশাসন অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। আজ বিশ্রামগঞ্জ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সিপাহীজলা জেলাভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ও সরকারি পরিষেবা প্রদানে স্বচ্ছতা ও সততা নিয়ে সরকার কাজ করছে। জেলাভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলনের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিশ্রামগঞ্জের নবনির্মিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৫৮ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *