রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তোলা হচ্ছে। এই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মৎসা জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। গতকাল করবুক রকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং একথা বলেন। মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে দক্ষ করে তুলতে রাজ্যের বিভিন্ন ব্লকে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। চন্দ্রসিং পাড়ায় মংসা জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশু, মৎস্য দপ্তরের উপঅধিকর্তা এস সরকার, সমাজসেবী অতীন্দ্র রিয়াং প্রমুখ। উল্লেখ্য, মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং এদিন শিলাছড়ি ব্লকের বড়বিল ভিলেজেও একটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করেন। শিলাছড়ি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈঙ্গা মগ, সমাজসেবী মধুসূধন চাকমা প্রমুখ। এই দুটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে বায় হয়েছে ৫২ লক্ষ ৬৪ হাজার টাকা করে।
