পার্টি উইথ ডিফারেন্স পার্টি বিজেপি : মুখ্যমন্ত্রী

 “পার্টি উইথ ডিফারেন্স পার্টি বিজেপি” ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা । এই দলের আদর্শ উন্নয়ন এবং জনগণের সেবা করা। আজ আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন  মাঠে, ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভার কার্য্যকর্তা ও সাধারণ জনগনের সাথে  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান শ্রবন  এবং প্রদেশ বিজেপি আহুত রাজ্যব্যাপী “ঘরে ঘরে বিজেপি ” অভিযানের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে গুড গভর্নেন্স এর সরকার চলছে। এই সরকারের বিকাশমুখী প্রকল্প গুলোর কথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ‘ঘরে ঘরে বিজেপি’ কর্মসূচি উদ্যোগ নেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন উঠে আসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রদত্ত ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্থাপিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় । তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশ কতটা উন্নত হয়েছে তার উদাহরণ আজ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরতে সক্ষম হয়েছেন । এই ক্ষেত্রে তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরেন । রাজ্যেও ড্রোন টেকনোলজি সেন্টার গড়ে তোলার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যের ছেলেমেয়েরাও ড্রোন বানাচ্ছে । এটা আনন্দের বিষয়। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে দেশের কৃষ্টি সংস্কৃতির গর্বের কিছু বিষয় উঠে এসেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ভারতে তৈরি মিউজিক ইন্সট্রুমেন্ট এখন বিদেশে রপ্তানি হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
প্রদেশ বিজেপি আহুত ‘ঘরে ঘরে বিজেপি’ অভিযান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি যখনই যে কর্মসূচি গুলোর ডাক দিয়েছেন, তাতে ত্রিপুরার সাধারণ মানুষ বিপুল সারা জুগিয়েছে । এ প্রসঙ্গে তিনি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের কথা তুলে ধরেন । তিনি আশা প্রকাশ করে বলেন, আজ থেকে শুরু হওয়া ‘ঘরে ঘরে বিজেপি’ অভিযানেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হবে। এই প্রসঙ্গে তিনি দলের সকল স্তরের কার্যকর্তাদের স্বেচ্ছায় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত বুথ স্তর থেকে হবে এই ‘ঘরে ঘরে বিজেপি’ অভিযান কর্মসূচি । এই কর্মসূচির বিস্তৃত তথ্য পাঠানো হবে পৃষ্ঠা প্রমুখদের কাছে, সেখান থেকে যাবে মন্ডল নেতৃত্বদের কাছে, পরে তা পৌঁছে যাবে প্রদেশ কমিটির কাছে। এভাবেই দলীয় সংগঠন আরও মজবুত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বর্তমান সময়ে বিরোধীদের নানারকম উস্কানি ও প্ররোচনা হতে পারে বলে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক করে দেন । তিনি বলেন বিরুধীদের কোন প্রকার উস্কানিতে কেউ যেন পা না বাড়ায় । বর্তমান ডবল ইঞ্জিন সরকার শুধু উন্নয়নেই বিশ্বাস করে । সবার লক্ষ্য যেন উন্নয়নের দিকেই সীমাবদ্ধ থাকে।
পরে ‘ঘরে ঘরে বিজেপি’ অভিযানের সূচনা হিসেবে একটি সুসজ্জিত রেলি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠ থেকে শুরু হয়ে ১ কিলোমিটার পর্যন্ত পদযাত্রার উদ্দেশ্য নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । এতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ দলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *