সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে মিঠুনের গাড়ি

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। তবে বড়সড় দুর্ঘটনা নয়। সুরক্ষিত আছেন ‌তিনি ও তার সঙ্গে থাকা সবাই।

শনিবার কর্মসূচি শেষ করে তিনি আসানসোল যাচ্ছিলেন।তার নিরাপত্তার জন্য আগে পরে একাধিক গাড়ি ছিল। বিষ্ণুপুরের অদূরে তিন মাথার মোড়ে মিঠুনের গাড়ির কনভয়ের সামনে একটি বাইসাইকেল চলে আসে।

 

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে কনভয়ের সামনে থাকা গাড়িটি। হঠাৎ থেমে যাওয়ায় ওই গাড়িটিতে ধাক্কা মারে মিঠুনের গাড়ি।তার গাড়ির পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। ধাক্কায় মিঠুনের গাড়ির বনেটের সামনের অংশ ভেতরে ঢুকে যায়।গাড়িটি সারানোর জন্য আসানসোল থেকে মিস্ত্রি আনা হয়। পরে গাড়ি ঠিক হলে তাতে করেই রাওনা দেন মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *