পর পুরুষের হাত ধরে পালানোর চার মাসের মাথায় রহস্যজনক ভাবে বাড়ির পাশের একটি টিলা থেকে নগ্ন অবস্থায় উদ্ধার তিন সন্তানের জননীর ক্ষতবিক্ষত দেহ।মৃত মহিলার নাম লক্ষী রানী মহিষ্যদাস (৪১)।স্বামী অজয় চন্দ্র মহিষ্যদাস।বাড়ি উত্তর জেলার ধর্মনগর থানাধীন মঙ্গলকালি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে। ঘটনাস্থলে স্হানীয় থানার পুলিশ সহ মহাকুমা পুলিশ আধিকারিক, ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। প্রাথমিক অনুমান গনধর্ষন পর খুন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত নাগরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। জানা গেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মঙ্গলকালি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের এস সি বাসিন্দাদের নজরে আসে নগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ। খবর দেওয়া হয় স্হানীয় গ্রামের প্রধান স্বপন মহিষ্যদাসকে। তিনি ঘটনাস্থলে এসে খবর দেন ধর্মনগর থানায়। যথারীতি ধর্মনগর থানা ও মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মৃত মহিলার পরিচয় সনাক্ত করা হয়।জানা যায় ঘটনাস্থল থেকে প্রায় সত্তর মিটার দূরে অবস্থিত অজয় চন্দ্র মহিষ্যদাসের বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহাও। খবর দেওয়া হয় ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডকে। ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড এসে মৃতদেহ ও ঘটনাস্থলে তদন্ত শুরু করে। উদ্ধার করা হয় পৃথক পৃথক স্হান থেকে মৃতার পায়ের জুতো, মা
ব্যাগ ও কাপড়।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এদিকে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মৃতদেহ দেখে প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে গনধর্ষন করে খুন করা হয়েছে। তাছাড়া মৃতার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর অভিযোগ মূলে এক যুবকের সন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে মৃতার স্বামী অজয় চন্দ্র মহিষ্যদাস জানান,তার স্ত্রী বেশ কিছুদিন যাবৎ একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল।ঘটনা তার নজরে এলে তা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে অশান্তি বাধে। তারপর প্রায় চার মাস পূর্বে তার স্ত্রী তিন সন্তান রেখে বাড়ি থেকে কোথায় চলে যায়। পরবর্তীতে দুটি অপরিচিত মোবাইল নম্বরে তার কাছে ফোন আসে।তাকে বলা হয় তার স্ত্রী ব্যাঙ্গালোরে রয়েছে।সে মূলে ধর্মনগর থানায় একটি মিসিং ডায়রি করে সে।সে আর জানায়,বেশ কিছু তথ্য ও ছবি মহাকুমা পুলিশ আধিকারিকের কাছে দিয়েছে।তার দাবি স্ত্রীর নাগর ও তার সাগরেদরা বাড়ির পাশে এনে গনধর্ষন করে তাকে হত্যা করেছে।এখন দেখার বিষয় পুলিশি তদন্তে এই রহস্য মৃতুর কতটুকু আসল রহস্য উন্মোচন হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
