উত্তর জেলার ধর্মনগর থানাধীন মঙ্গলকালি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে বাড়ির পাশে নগ্ন অবস্থায় তিন সন্তানের জননী লক্ষী রানী মহিষ্যদাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল সোমবার। সোমবার রাতে এই ঘটনায় জড়িত সন্দেহে মহিলার স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। স্বামী পুলিশকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা সত্ত্বেও তদন্তে পুলিশের সন্দেহ প্রথম থেকেই ছিল স্বামীর প্রতি। মহিলাকে বাড়িতে হত্যার পর মৃতদেহ প্রায় ২০০ মিটার দূরে এনে ফেলা হয়েছিল বলে জানান পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে। ধৃতরা মহিলার স্বামী অজয় মাহিষ্য দাস, তার দুই ভাই পুতুল মাহিষ্য দাস, অধীর মাহিষ্য দাস এবং দুই ভাতিজা কৃষ্ণ চন্দ্র মাহিষ্য দাস ও অনিমেষ মাহিষ্য দাস।
