বৃহস্পতিবার খোয়ায় জেলা বিজেপি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আছাড়ো উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য। উত্তর পূর্বাঞ্চল সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা, বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, বিধায়ক পিনাকি চৌধুরী, টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “কার্য্যক্রম, কার্য্যকর্তা, কার্য্যকারিনী, কার্য্যালয় ও কার্য্যভার”
এই পঞ্চ ‘ক’ ভারতীয় জনতা পার্টির সংগঠনের অন্যতম মুল ভিত্তি। এই জেলার দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এই কার্য্যালয় বিশেষ ভুমিকা গ্রহন করবে বলে উনার বিশ্বাস।
