চড়িলাম বাজারে রাজনৈতিক সংঘর্ষে নিহত কর্মীর বাড়িতে সি পিআইএম নেতৃত্ব

চড়িলাম বাজারে ৩০ শে নভেম্বর বিজেপি ও সিপিআইএম এর মধ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিশালগড় বিধানসভার বর্তমান বিধায়ক ভানু লাল সাহা, সোনামুড়া বিধায়ক সহীদ চৌধুরী, রাজনগরে বিধায়ক সুধন দাস, খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস সহ বিশালগড় মহকুমা  কমিটির সমস্ত সদস্য সহ এলাকার সি পি আই এম কর্মী সমর্থকরা।  শহীদ মিয়ার পরিবারের সঙ্গে সিপিআইএম নেতৃত্ব সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি দাবি জানান, রাজ্যের সমস্ত জনগণকে রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আহ্বান জানান পাশাপাশি রাজ্যের দল, ধর্ম,জাতি নির্বিশেষে সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে এই স্বৈরাচারী সরকারকে দূর করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, রাজ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার  বিনম্রভাবে আহ্বান জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *