পাঁচ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় থানা পুলিশের হাতে রবিবার গভীর রাতে মধ্যব্রজপুর থেকে গ্রেফতার এক নেশা কারবারি।সোমবার বিশালগড় থানার ওসি সংবাদ মাধ্যমে জানান, গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মধ্যব্রজপুর সুমন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ নেশা কারবারি সুমন সরকারকে গ্রেফতার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। জানা যায় সুমন সরকার দীর্ঘদিন যাবত প্রশাসন কে ফাঁকি দিয়ে নেশা জাতীয় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যাচ্ছেন । ররিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ নেশা কারবারিকে গ্রেফতার করেন । এই ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। এলাকাবাসী পুলিশের কাছে আবেদন রাখেন এরকম নেশা বিরোধী অভিযান যেন জারি রাখে পুলিশ।
